তোমাকে চাই | শ্রাবণী কোল্যা
"তোমাকে চাই"
শ্রাবণী কোল্যা
তপ্ত বলিয়াড়ি তে
তোমার হাত ধরে শীতলতার পরশ পেতে,
একসাথে পথ চলতে,
তোমাকে চাই।
জীবনের প্রতি গল্পের মোড়ে
উপসংহার থেকে সূচনা পর্যন্ত,
তোমাকে চাই।
তোমার হাত ধরে শীতলতার পরশ পেতে,
একসাথে পথ চলতে,
তোমাকে চাই।
জীবনের প্রতি গল্পের মোড়ে
উপসংহার থেকে সূচনা পর্যন্ত,
তোমাকে চাই।
না বলা গল্প কথা মাঝে
প্রতিটি শব্দের নীরবতার মাঝে,
অন্তরে জমে থাকা প্রতিটি বর্নমালায়,
তোমাকে চাই।
বসন্তের প্রথম আবীর
যে আবীরে রাঙা হবে দুটি মন,
সেই আবীর মাখতে,
তোমাকে চাই।
মনখাপের মাঝে রঙ্গীন খামে,
জমা অভিমানে, জমা আবেগে,
তোমাকে চাই।
কঠিন বাস্তবে ক্ষত গুলো
বাড়ছে যখন শরীর জুড়ে,
ক্ষতের প্রলেপ দিতে,
তোমাকে চাই।
মনের ছোটো চিলেকোঠা
ভেঙ্গে যাবার পরও,
অল্প একটু আশ্রয়ের ঠাঁই পেতে,
তোমাকে চাই।
জীবনের ছোটো পানসি
ভুল করে পথভ্রষ্ট হলে,
জীবনতরীর নাবিক হয়ে,
শক্ত হাতে হাল ধরতে,
তোমাকে চাই।
একরাশ বিষণ্ণতার মাঝে
কান্না যখন মুখ লুকোয়,
দিনের অম্লান কিরণে,
তোমাকে চাই।
হৃদয়ের অবারিত মাঠ জুড়ে
বিস্তীর্ণ তৃনভূমি মাঝে,
তোমাকে চাই।
বসন্তের পলাশ যখন
মাটির বুকে ঝরায় বৃষ্টি,
সেই পুষ্পবৃষ্টি তে ভিজতে,
তোমাকে চাই।
অসংখ্য বিনিদ্র রাতে
বুকফাটা কান্না ঢাকতে,
একটু হাসির খোঁজে,
তোমাকে চাই।
ভুল গুলো শুধরে নিয়ে
সঠিক গুলো নিয়ে চলতে ,
তোমাকে চাই।
প্রতিটি শব্দের নীরবতার মাঝে,
অন্তরে জমে থাকা প্রতিটি বর্নমালায়,
তোমাকে চাই।
বসন্তের প্রথম আবীর
যে আবীরে রাঙা হবে দুটি মন,
সেই আবীর মাখতে,
তোমাকে চাই।
মনখাপের মাঝে রঙ্গীন খামে,
জমা অভিমানে, জমা আবেগে,
তোমাকে চাই।
কঠিন বাস্তবে ক্ষত গুলো
বাড়ছে যখন শরীর জুড়ে,
ক্ষতের প্রলেপ দিতে,
তোমাকে চাই।
মনের ছোটো চিলেকোঠা
ভেঙ্গে যাবার পরও,
অল্প একটু আশ্রয়ের ঠাঁই পেতে,
তোমাকে চাই।
জীবনের ছোটো পানসি
ভুল করে পথভ্রষ্ট হলে,
জীবনতরীর নাবিক হয়ে,
শক্ত হাতে হাল ধরতে,
তোমাকে চাই।
একরাশ বিষণ্ণতার মাঝে
কান্না যখন মুখ লুকোয়,
দিনের অম্লান কিরণে,
তোমাকে চাই।
হৃদয়ের অবারিত মাঠ জুড়ে
বিস্তীর্ণ তৃনভূমি মাঝে,
তোমাকে চাই।
বসন্তের পলাশ যখন
মাটির বুকে ঝরায় বৃষ্টি,
সেই পুষ্পবৃষ্টি তে ভিজতে,
তোমাকে চাই।
অসংখ্য বিনিদ্র রাতে
বুকফাটা কান্না ঢাকতে,
একটু হাসির খোঁজে,
তোমাকে চাই।
ভুল গুলো শুধরে নিয়ে
সঠিক গুলো নিয়ে চলতে ,
তোমাকে চাই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন