কবিতার নাম:- ভালো লাগে | কবির নাম:- বিপ্লব গোস্বামী

কবিতার নাম:- ভালো লাগে

কবির নাম:- বিপ্লব গোস্বামী

ভালো লাগে ভোর বেলার পাখি

যখন করে মিষ্টি ডাকাডাকি।

ভালো লাগে প্রভাতে ফোটা ফুল

বাযু লেগে যখন দেয় দোল।


ভালো লাগে রিম-ঝিম বৃষ্টি

ভিজতে তাতে লাগে বড় মিষ্টি‌।

ভালো লাগে ফুলের উদ‍্যান

অলি তাতে করে যখন গান।


ভালো লাগে সূর্যডোবা ক্ষণ

পাখি সব নীড়ে ফিরে যখন।

ভালো লাগে তারা ভরা রাতে

চাঁদ মামা থাকে যখন সাথে।


 


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়