একটি গোলাপের অপেক্ষায় | লিয়াকত আলি লস্কর

কবিতার নাম:- একটি গোলাপের অপেক্ষায়

কবিতার নাম:- লিয়াকত আলি লস্কর


তোমার গোলাপের অপেক্ষায়,

আমি পথ চেয়ে বসে আছি।

তোমার আসার পথে ,

এক দৃষ্টিতে তাকিয়ে ,

যে পথে তুমি আসবে 


আমাকে বললে তুমি 

এই তিন রাস্তার মোড়ে

নিরবে ,নিভৃতে একা বসে থেকো 

তুমি বললে , যেখানে পথচারীদের 

কোলাহল নেই,চুপচাপ ,

তুমি শুধু একা বসে থেকো।


তুমি বললে," আজ তোমার জন্য 

সদ্য প্রস্ফুটিত একটি 

গোলাপ আনতে যচ্ছি "

আমিও বসে থাকলাম অনেক ক্ষন,

অনেক সময় ধরে, তোমার পথ চেয়ে। 

তুমি কোথায় আছো ? কখন আসবে ?

আমি তো আছি তোমার অপেক্ষায় ।


তোমার গোলাপ আনতে অনেক ক্ষন,

অনেক সময় পেরিয়ে গেলেও ,

কোন খোঁজ নেই , আমি ও বসে আছি ,

তোমার গোলাপ এর অপেক্ষায় ।


দীর্ঘ বিরতির পর তুমি আর ফিরলে না ।

আমি খুঁজে পাইনি তোমাকে

খুঁজতে খুঁজতে  গিয়ে থামলাম ,

এক কোলাহল যুক্ত লোকালয়, 

বেষ্টনী ভেঙে দেখতে পেলাম 

একটা মাংসে পিন্ড, ছিন্নভিন্ন ,

তোমার শরীর,বয়ে যাওয়া রক্তের স্রোত ।


একটা লম্বা ট্রাকে ধাক্কা খেয়ে ,

ছিটকে পড়ে পিষে গেল তোমার শরীর ,

চাপ চাপ রক্ত ছড়িয়ে পড়েছে রাস্তায় ,

মাটিতে,পাথরের, কাপড়ের মাংসপিন্ড

এক হয়ে গেল তোমার দেহের অংশ টুকু,

তখনো তোমর হাতে সে-ই  সদ্য প্রস্ফুটিত -

বৃন্তযুক্ত একটা গোলাপ ।

তার পাপড়ি গুলো ভাসছে রক্তের নদীতে।

 

আমি চিৎকার করে,জ্ঞান হারিয়ে, 

হাসপাতালের বেডে,আশ্রয় নিলাম ,

আমার চারিদিকে আমনিশার অন্ধকার,

গোলাপের পাপড়ি গুলো ভাসছে,

গোলাপের গন্ধে মম আমার চারপাশে,

মাঝে মাঝে আমি জ্ঞান হারিয়ে ফেলি।

মনে হয় এই তুমি গোলাপ হাতে দাঁড়িয়ে ।


সত্যি তোমাকে এখন ও ভুলিনি ,

ভুলতে পারিনি, তোমার কথা,তোমার হাসি,

তোমার ভালোবাসা মেশানো , কন্ঠস্বর,

তাই তোমার জন্য অপেক্ষা করছি ।

তোমার পথ বসে আছি,একা, নিরবে,

গোলাপ হাতে কখন তুমি আসবে, নিভৃতে,

বসে আছি ,বসেই থাকবো অনন্তকাল ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়