কবিতা:- মিছি মিছি বিয়ে | কবি:- দেবারতি গুহ সামন্ত
কবিতা:- মিছি মিছি বিয়ে
কবি:- দেবারতি গুহ সামন্ত
আঠারো তলার সুউচ্চ বিল্ডিংএর খোলা ছাদে,
আনমনে দাড়িয়েছিল নাজনিন।
গাল গলা ভিজে যাচ্ছিল নোনতা স্বাদের জলে,
তবুও গলছিল না বুকের জমে থাকা পাথর।
ভালোবেসেই বিয়ে করেছিল ক্লাসমেট আকাশকে,
ভিন্নধর্মী হওয়ায় বাড়িতে প্রবলেম চলছিল খুব।
বিয়েতে মত না থাকায় বাড়ি থেকে পালিয়েছিল দুজনেই,
জিতেছিল ভালোবাসা,হেরেছিল কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা।
নাজনিন আর আকাশের ছিল ছোট্ট সুখের সংসার,
দুজনের অজ্ঞাতেই জমেছিল সন্দেহের কালো মেঘ।
কয়েক মাস কাটার পরে ভালোবাসা যায় ফুরিয়ে,
ইগো আর অহঙ্কার ততদিনে করে নিয়েছে পোক্ত জায়গা।
ধীরে ধীরে বদলাতে থাকে আকাশ,
যোগাযোগ করে নিজের বাড়ির সাথে।
প্রথমে মেনে না নিলেও পরে আকাশ ফিরে যায় ওর বাড়ি,
একটাই শর্ত,ছাড়তে হবে ওই মুসলিম মেয়েটাকে।
এ ঘটনা আজ থেকে পাঁচ বছর আগেকার,
আকাশের চলে যাওয়ার পর বিধ্বস্ত নাজনিন ফেরেনি নিজের বাড়ি।
জীবনযুদ্ধে ভেঙে না পরে অসহায় মেয়েটি অসমাপ্ত পড়াশোনাতে দিয়েছিল ডুব,
ফল স্বরূপ বর্তমানে একটা মাল্টিন্যাশানাল কোম্পানিতেম উচ্চপদে আসীন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন