কবিতার নাম:- জীবনের নাট্যমঞ্চ || কবির নাম:- শান্তি দাস

কবিতার নাম:- জীবনের নাট্যমঞ্চ

কবির নাম:- শান্তি দাস

জীবনের নাট্যশালায় সারাজীবন অভিনয় চলে, 

আর আমরা তো নাটক দেখি মঞ্চে নির্দিষ্ট সময়ে। 

নাট্যকার লিপিতে তুলে ধরেন অভিনেতার চরিত্র খানি, 

সাহিত্য জগতে নাটক পরিবেশনায় নাট্যশালায় পরিপূর্ণ জীবন। 


নাটকের দৃশ্য শ্রব্যকাব্যের সমন্বয়ে তুলে ধরে, 

মানবজীবনের প্রতি মুহূর্তের গতিমান প্রতিচ্ছবি। 

অভিনেতা অভিনেত্রী অভিনয়ে ফুটিয়ে তোলে নাটকীয় চরিত্র। 


নাটকের প্রাণসঞ্চারে বাস্তব রূপ ঐশ্বর্য দান করেন নাট্যকার, 

নাটকের পাত্র পাত্রীদের কথায় নাট্যকার মত পাল্টায়। 

নিজের মনের ধ্যান ধারণা গুলো ও লিপিতে যোগ করেন, 

একটা নাটক পরিপূর্ণতা পায় দর্শকদের কাছে। 


একটা ধারণা অবলম্বনে ফুটিয়ে তুলেন পুরো কাহিনী, 

মুল ধারণা সাধারণ ভাবে একটা ঘটনা থাকে এই নাটকের। 

নাটক যারা লিখেন এক বা একাধিক কাহিনী দ্বারা, 

যে ব্যক্তির কাহিনী বর্ননা করে সেই ব্যক্তি গুলোই নাটকের চরিত্র। 


নাটকে এক একজন প্রধান চরিত্রে অভিনয় করেন, 

নাটকের শুরু টা যেমন হয় শেষটা হয় ভিন্ন ভিন্ন। 

জীবনের নাট্যশালায় পরিপূর্ণতা পেতে অভিনয় করেই চলা, 

সাজানো রঙ্গমঞ্চে নাটক পরিবেশন কিছু সময়েই পরিপূর্ণতা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়