কবিতার নাম:- ঈদের খুশীতে | কবির নাম:- নীতা কবি মুখার্জী

কবিতার নাম:- ঈদের খুশীতে

কবির নাম:- নীতা কবি মুখার্জী

ঈদের শুভ মুহুর্তে আজ আত্মত্যাগের এলো শুভক্ষণ

 স্বার্থপরতা ভুলে গিয়ে আমরা দান করবো ভরে প্রাণমন।

মিলন পর্ব এসেছে রে ভাই, আকাশে উঠেছে খুশীর চাঁদ

হিন্দু, মুসলিম মিলি এসো ভাই, ভুলে গিয়ে সব বাদ-বিবাদ।

ঈদের খুশীতে হাসবো, গাইবো ,দান করবো যত পারি

গরীব-দুখী সকলের তরে মণ্ডা-মিঠাই তৈয়ারী।

একফালি চাঁদে জগৎ আলো, আমরা শুধু চেয়ে থাকি

মিষ্টি হেসে চাঁদ যেন বলে, আমি তোমাদের ভালো রাখি।

আত্মীয়-কুটুম্ব সবার আশীষ, সবাই দেবে আশীর্বাদ

সেই অবসরে খুশী হবো আর ভুলে যাবো সব বাদ-বিবাদ।

হিন্দু, মুসলিম ভাই আমরা, সন্তান সব ভারত-মার

দেশের বিপদে ঝাঁপিয়ে পড়বো, করবো না কোনো অহংকার।

ঈশ্বর, আল্লাহ্ তোমারই নাম তোমার কৃপায় সব করি

এ জীবন-ভর যেন আমরা আর্ত-দুখীর সেবা করি।

দীন-দুঃখীর মুখের হাসি অনেক বেশী দামি

আত্মা তুষ্ট হলেই তুষ্ট জগৎ-প্রভু-স্বামী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়