কবিতার নাম:- পালকি | কবির নাম:- রঞ্জন ভাওয়াল
কবিতার নাম:- পালকি
কবির নাম:- রঞ্জন ভাওয়াল
বর চড়ে যায় পালকি করে
দেখছে সবাই মনটি ভরে,
যারা বইছে কাঁধে হেঁকে
নজর থাকে না তাদের তরে।
ছয় বেহারা সওয়ার করে,
নব বধূর পালকি চড়া
স্মৃতির অগোচরে সেই সব দিন
ইতিহাসে আজও রয়েছে ধরা।
পালকির বড় বেহায়া যান
তাকে টানে মাসল এবং ইচ্ছে,
নগর তাকে মনে রাখেনা
পালকির গানে গ্ৰামীন কবিতা ফুটছে.

Khub valo hoeache
উত্তরমুছুন