কবিতার নাম:- " শহীদ দিবস" | কবির নাম :- অরবিন্দ সরকার
কবিতার নাম:- " শহীদ দিবস"
কবির নাম :- অরবিন্দ সরকার
ভালো ছেলেমেয়ে হ'ল শিক্ষায় শহীদ,
আতঙ্ক ছিল তাদের পরীক্ষা পদ্ধতি,
শিক্ষাদপ্তরে ধরনা না দিয়েই ক্ষতি,
গোপনে ফতোয়া জারি, স্তব্ধ শিক্ষাবিদ্ ।
প্রস্তুতি হিসেব ক'রে তৈরি তার পাঠ,
আবেদন অনশন করেনি কোথাও,
পড়াশোনা ডকে তুলে শিক্ষা বাঁচাও,
তর্জনীর আস্ফালনে ছেড়ে দিল মাঠ।
মস্তানির দ্বারা খুন শহীদ তারায়,
হুজুগের মাতামাতি গলে মাল্যদান
মদে মৃত্যু -মর্যাদায় শহীদ সম্মান
অকারনে জনগন জীবন হারায়।
মসনদ কাড়াকাড়ি রাজনীতি বলে,
মৃত্যু বেচে সিংহাসন রাজার কৌশলে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন