বিবেকানন্দ || অভিজিৎ দত্ত
কবিতার নাম:- বিবেকানন্দ।
কবি:- অভিজিৎ দত্ত
![]() |
| কবি:- অভিজিৎ দত্ত |
বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ
দিয়েছিলে আমাদের সেই মন্ত্র
জীবে প্রেম করে যেইজন
সেইজন সেবিছে ঈশ্বর ।
কজন রেখেছে মনে ?
বহুবৈচিএময় দেশ ভারতবর্ষ
আজ নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত
এই কী স্বামীজীর
সাধের ভারতবর্ষ।?
আজ বিবেকের বাণী
কজন আমরা মানি?
যুদ্ধ, হিংসা, লোড
দেশের সামনে ঘোর বিপদ।
বিবেকানন্দকে গুরু করে নেতাজী
নেমেছিল দেশ উদ্ধারে
আমরা কী করছি?
দেশের উন্নয়ন দূর অস্ত
নিজেদের খেয়াখেয়িতে ব্যস্ত ।
আমরা কী চাই
দেশের প্রকৃত উন্নয়ন ?
তবে বিবেকের জীবন কাহিনী
কেন বিদ্যালয়গুলিতে
চালু করা হয় নি?
এইভাবে অবক্ষয়ের সোতে
দেশ যাবে ভেসে
আজ বিবেকানন্দের মৃত্যুর দিনে
বড়ো ব্যথা জাগে মনে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন