কবিতা নাম:- জীবন | কবির নাম:- গৌতম নায়েক

কবিতা নাম:- জীবন

কবির নাম:-  গৌতম নায়েক

সুখ দুঃখ হাসি কান্না

আহ্নিক গতির মতোই হয় আবর্তিত,

ধনী দরিদ্রের সংজ্ঞাও যায় বদলে,

কুৎসিত না থাকলে রূপ কি কদর পায়?

প্রস্তর খন্ডের ন্যায় সহজলভ্য হলে

মূল্য কি পেত হীরকখন্ড?

হাসি মুখে জীবন স্রোতে যে ভাসায় গা

সেই তো বীর - যোদ্ধা।


প্রতি বার্ষিক গতির সম্পূর্ণতায় 

খসে পড়ে জীবন খাতার এক একটা পাতা।

জীবন গড়িয়ে চলে শেষের পথে।

সিগারেটের সুখ টানের মতোই

উপভোগ করে নেওয়া চায় 

জীবনের শেষ বিন্দু টুকু।

প্রতিদিনই হোক না তাই রঙিন বসন্ত। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়