কবিতার নাম:- এসো তুমি / কবির নাম:- কালাকার
কবিতার নাম:- এসো তুমি
কবির নাম:- কালাকার
অঝোর ধারে ঝরছে বাদল ধারা,
দুচোখ স্বপ্নে বিভোর পাগল পারা!
তোমাকে পেতেই মন হয়েছে আকুল!
এতো যে কাছেই অথচ রয়েছো দূরে,
বৃষ্টির ছাঁটে তোমাকে খুঁজে ফেরে!
বরষাতে মন তোমাতে পেতে ব্যাকুল!
বর্ষা এসেছে স্বপ্নের ডালিকে নিয়ে,
রিক্ত হৃদয়ে খুঁজি সে মন রাঙিয়ে!
এসোনা তুমি গো বিরহ হোক অবসান!
এখন তুমি রয়েছো কি জানালা ধারে?
খুঁজছ কি গো তুমি বারেবারে আমারে?
পেয়েছো চিঠি? খুশিতে হতে অম্লান!
এসেছে বর্ষা তুমি যে কাছেতে নাই,
লাগেকি ভালো কেমনে তোমাকে বোঝাই!
টাপুর টুপুরে দু'চোখ ভরা যে স্বপ্ন,
তোমা বিহনে হৃদয় বেদনা বিধুর!
পড়ছে মনেতে বিগত স্বপ্ন মধুর,
এসোই যদি খুশিতে হবো যে মগ্ন!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন