কবিতার নাম:- জলন্ত সূর্যকলমে : বনবিহারী কুমার
কবিতার নাম:- জলন্ত সূর্য
কলমে : বনবিহারী কুমার
সূয্যি ঠাকুর জ্বলছে দেখো আকাশ পানে জ্বলন্ত
অগ্নিশিখার তেজের বরে ধরনী হচ্ছে জীবন্ত ।
অগ্নিশিখার রশ্মিধারা পাহাড় কোলে ডুবন্ত
সন্ধ্যা আঁধার ঘন ,গভীর রাত্রে সব ঘুমন্ত ।
ক্লান্ত শরীর সিক্ত ঘুমে শক্তি আনে বসন্ত
প্রেমে প্রেমে জীবন গুলো ডেকে আনে হেমন্ত ।
তোতোই কোয়েল ময়না পাখি ভোর বেলাতেই উড়ন্ত
কাজের খোঁজে যাচ্ছে মানুষ দেশ হতে দেশ দেশান্ত।
পথের মাঝেই যতেক কথা , কথা হবেনা অন্ত
তোমার আমার ছাড়াছাড়ি পথেই হবে দেহান্ত ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন