কবিতার নাম:- দুরন্ত গতিকলমে: শম্ভু নস্কর
কবিতার নাম:- দুরন্ত গতি
কলমে: শম্ভু নস্কর
মোটর গুলি চলছে দেখ আম্ফানেরোই গতি,
তাহার নীচে চাপা পড়ে মরছে কত
যুবক ,যুবতী।
রঙিন বোতল হাতে ধরে অমানুষিক
নেশার ঘোরে,
মরছে কত আরোহী।
বিজ্ঞানের এ কোন অবদান ?যার কারনে
দিতে হচ্ছে আজোই সহস্র নর - নারীর শিশুর প্রাণ।
স্বপ্ন ছিল ওদের মনে বাঁধবে বাসা
গড়বে ঘর,
দুরন্তরই গতি এসে করে দিলো পর।
কেউ বা গেলো নীল গগনের পর পারে,
কেউ বা আবার- অন্ধকারে
গুমরে কাঁদে বন্ধ ঘরে।
মায়ের বক্ষে, দগ্ধ অনল রাবনেরোই চিতা!
অবাক চোখে তাকিয়ে থাকে,আবার
ফিরে আসবে আমার বাছা।
তোমারা যে নব্য যুগের সভ্য মানুষ,
থাকে না হুঁশ।
সাবধানে গাড়িটা চালাও স্টেয়ারিং এ দুই
হাত রেখে,
মোবাইলটা বন্দী রেখো প্যান্টের ওই পকেটে।
ট্র্যাফিক আইন মেনে চলুন,
হেলমেট টি মস্তকে ধারণ করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন