গল্পের নাম:- ভালোবাসর মন // লেখকের নাম:- অনাদি মুখার্জি
গল্পের নাম:- ভালোবাসর মন
লেখকের নাম:- অনাদি মুখার্জি
![]() |
গল্পের নাম:- ভালোবাসর মন লেখকের নাম:- অনাদি মুখার্জি |
অয়ন অনেক দিন ধরে ফেসবুক করার ফলে তার বন্ধুত্ব লিষ্ট অনেক ,কিন্তু এত বন্ধু থাকা সত্ত্বেও তার মনের মতোন একটাও বন্ধু পেলো না ! একদিন এই ফেসবুকের মাধ্যমে একজনের সাথে পরিচয় হলো এক মেয়ের ! বেশ ভালোই লাগে তার মেয়েটি কে ,তাই এই লকডাউনের সেই সব সময় ফেসবুকের ওই মেয়েটি সাথে চ্যাট করতে থাকে ! এইভাবে তাদের পরিচয় খুব সুন্দর গড়ে উঠে ! একদিন ওই মেয়েটি কাছে তার ওয়াটসপ নম্বর চাইলো ,মেয়েটি বললো আমি ওয়াটসপ করি না ! এমন সুন্দর মেয়ের কথা আর তার প্রোফাইল পিকচার দেখে অয়নের খুবই ভালো লাগে ,সেই মনে মনে মেয়েটি কে ভালোবেসে ফেলে ! মেয়েটি ও তাকে খুব ভালো বাসে ! তাই তারা ঠিক করলো একদিন তারা দেখা করবে ও তাদের মনের কথা বলবে ! এইভাবে একটা দিন বের করে অয়ন মেয়েটি কে আজ বিকেলে সুভাষ পার্কে দেখা করো ,মেয়েটিও রাজি হয়ে গেল ! অয়ন বললো তোমাকে চিনবো কি করে ,জবাবে মেয়েটি বললো সেই লাল রঙের পোশাক পরে থাকবে আর হাতে থাকবে একটা গোলাপ ! মেয়েটি কথা মতোন অয়ন সুভাষ পার্কে গিয়ে মেয়েটি কে খোঁজ করতে থাকে !অনেক খোঁজার পর অয়ন দেখলো পার্কের একটা বেঞ্চে একজন মহিলা লাল পোশাক পরে হাতে গোলাপ নিয়ে বসে আছে ! তাকে দেখে অয়নের বুকে ঢেউ উঠে এল ,মেয়েটি কাছে গিয়ে বললো এই যে সুন্দরী তোমার জন্য কি এনেছি দেখ ! মেয়েটি তখন তার দিকে তাকিয়ে বললো আমি নয় যেই টা তুমি ভাবছো ! মেয়েটি খুব কালো ও তার মুখ খানা সামন্য বাঁকা সামনে তার দাঁত গুলো খুব উচু। তখন মেয়েটি গাছের পিছন থেকে বেরিয়ে এসে বললো আমি যদি এই রকম হতাম তবে তুমি কি আমাকে ভালোবাসতে ??
তখন অয়ন বললো আমি কোনো মেয়ের শরীর আর রুপ দেখে ভালোবাসি না ,আমি ভালো বাসি মেয়েদের মন ! সেই যদি কালো রঙের হয় সেই আমার কাছে আলো ! তখন মেয়েটি অয়ন কে জড়িয়ে ধরে বললো আমি তোমাকে পরীক্ষা করছিলাম ,সত্যিই তোমার মন খুব ভালো বলে তাকে আই লাভ ইউ বললো ! অয়ন ও তার হাতে গোলাপ ফুল দিয়ে বললো আই লাভ ইউ টু ,এই টা হলো আসল সত্যি কারের ভালোবাসা !

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন