কবিতার নাম:- গাছ বাঁচাও//কবির নাম:- গৌতম নায়েক
কবিতার নাম:- গাছ বাঁচাও
কবির নাম:- গৌতম নায়েক
![]() |
কবিতার নাম:- গাছ বাঁচাও কবির নাম:- গৌতম নায়েক |
আমরা তো উদ্ভিদ, উঠি মাটি ফুঁড়ে
আমাদের আছে প্রাণ তোমারই মতো,
সমগোত্রীয় করোনি, রেখেছো তবু দূরে;
করো অযতন উপেক্ষা অবহেলা শত।
ছিঁড়ে ফেল ফুল ফল ডাল লতা ও পাতা
নালিশ নেই আমাদের, নেই লাজ লজ্জা,
সহ্য করি চুপিসারে পেলে কষ্ট ও ব্যথা;
বিছিয়ে দিই আমরা ছায়ার নরম শয্যা।
ঔষধ, অক্সিজেন আর দিই জ্বালানি
বজায় রাখি আমরা প্রকৃতির ভারসাম্য,
পশু পাখির আশ্রয় মোরা, মহৎ দানি;
তবুও রেখেছো দূরে মোদের, এত বৈষম্য?
পৃথিবীর প্রাণ করে চলি মোরা লালন
পত্র পুষ্পে বাড়ায় প্রকৃতির শোভা,
আমরা বিনে বাড়ছে ক্রমে উষ্ণায়ন;
আমাদের মর্ম বুঝবে তোমরা কি বা?
ধ্বংস করো বনভূমি, আক্ষেপ নেই মনে
তোমরা সব নিষ্ঠুর আর অকৃতজ্ঞ,
নিজেদের কাল ডাকছো যে সযতনে;
গাছ বাঁচাও, আর থেকো না গো অজ্ঞ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন