আমার এ গান | আসরাফ আলী সেখ

গানের নাম:- আমার এ গান 
কলমে:- আসরাফ আলী সেখ


আমার এ গান অশ্রুর ঐক্যতানে 
বেহালা বাজায় ঘুরে ঘুরে পথে পথে ,
      নদীর তীরে তীরে ঢেউ খেলে যায় সাগরে লাগায় নোনাপানি ,
          আমার এ গান  ভেঙে চুরমার হাজার ও চৈত্র রোদে ,
         গন্ধ আসে     পোড়া পোড়া , পোড়া মাটির উৎসবে  ,
     সব খানেতে সব মনেতে হানা দিয়ে বেড়ায় ওরে  ,
ব্যথারও সুখ   অন্তরে তার বিগলিত চঞ্চল হয়ে ,
       ফুলে ফুলে দুলে দুলে বেড়ায় ওরে সারা বিশ্ব নিখিলে ,
       অশ্রু যত সঞ্চিত বুকে এক নিমিষে যায় হারিয়ে ,
আমার এ গান অশ্রুর কলতান ,
মরুর বুকে মরিচিকার জালে 
নিয়ে মরুদ্যান 
ওরে  ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়