কবি "অনাদি মুখার্জি" -এর কবিতার অ্যালবাম


কবিতার নাম:- মনের ক‍্যানভাসে ।
কলমে:- অনাদি মুখার্জি ।

আজ খুব মনে পড়ে আমার শৈশবের দিনগুলো,
সব সময় বসে  থাকতাম  আমার গ্রামের শান্ত পুকুর ধারে,
থাকতো সেই পুকুরের দুই পাড় ধারে ধারে ,
সারি সারি  থাকতো কাশ ফুল ছেয়ে ছেয়ে !
সেইখানে  আমার বন্ধু ছিল রঙিন প্রজাপতি,
তাদের পেছনে ছুটে ছুটে কাটাতাম দিনগুলি ,
মাঝে মাঝে কাবাডি আর খেলতাম ডাংগুলি ,
রাত হলে ঠাকুমার কাছে শুনতাম গল্প ঠাকুমার ঝুলি !
সেই গ্রামের মাঝে ছিল এক সবুজ ঘাসের মাঠ ,
চলার পথে সাথী ছিল আমার নুড়ি পাথরের রাস্তা ঘাট ,
সোনালী বিকেলে আমি উড়িয়েছি কত রঙিন ঘুড়ি ,
সবার আড়ালে করতাম তেঁতুল আর গুড়ো দুধ চুরি !
বসন্ত ভরা সকাল শুনতাম কোকিলের কনশার্ট,
কুহু কুহু ডাক দিয়ে দিদির ঘুম ভাঙাতাম ,
ছোটবেলা সেই দিন গুলো পারি না আজ ভুলিতে,
মনের ক‍্যানভাসে এঁকে রাখি বিনা রঙ তুলিতে!

কবিতার নাম:- অভিমানী মেঘ ।
  কলমে:- অনাদি মুখার্জি ।

ভোর বেলাতে উঠে দেখি ছিল আকাশ পরিষ্কার,
হঠাৎ করে দেখি আমি নেমে এল ঘন অন্ধকার!
মনে মধ্যেই তখন আমার কিসের ছোঁয়া লাগলো ,
আষাঢ়ের আকাশের বুঝি মেঘ আমায় ডাকলো ! 
ঝমঝমিয়ে বৃষ্টি এসে আমাকে ভেজাও তুমি ,
অভিমানী মেঘ হয়ে এসে ধরা দাও  গো তুমি !
মেঘ তুমি বৃষ্টি হয়ে এসো আমার কাছে ,
তোমার স্পর্শ পেয়ে আমার দুঃখ যাবে ঘুচে !
পাতা ঝরা মতোন তুমি এসো বার বার ,
 মনের আমার এসেছে আষাঢ় এইবার ঘুচবে অভিমান !

কবিতার নাম:- পিতা।। 
কলমে:- অনাদি মুখার্জি

পিতা তুমি হলে আমার জীবনের জন্মদাতা ,
যাবে না গো তোমার অবদানের কথা !
তোমার  স্বপ্ন ছিল আমাকে নিয়ে দুই চোখের পাতায় ,
পিতা তুমি থাকো চিরকাল আমার মনের খাতায় !
আমার মনে পড়ে সেই সব শীতের সকাল ,
তোমার কোলে ঘুমিয়ে থাকতাম সারা বিকাল !
রাতে বেলায় তুমি আমায় মাথায় বুলায়ে দিতে হাত ,
তোমার ছোঁয়ায় সুখের পরশ পেয়ে ঘুমিয়ে যেতাম !
তোমার উপদেশ ও আশির্বাদ আমার অহংকার,
তুমি শ্রদ্ধা ,তুমি ই ভালোবাসা ,তুমি আমার জীবনের অঙ্গীকার !

কবিতার নাম:- একটা সেলফি তোলো ।
কলমে:- অনাদি মুখার্জি ।

সেলফি তোলো  ভাই সেলফি তোলো ,
নিজের ছবি তুলে স্মৃতি করে রাখো ,
নিজের মোবাইলে আপলোড করে রাখো ,
এই ভাবে দিন রাত শুধু সেলফি তোলো !
ধানের ক্ষেতে বা পুকুরের পাড়ে ,
ফুলের বাগানের বা ছাদের গিয়ে ,
নদীর জলে বা কোথাও পাহাড়ের গিয়ে ,
রাস্তার মাঝে  আবার আইসক্রিম খেতে ,
একটি সেলফি তোলো মনের আনন্দে ! 
চুলের বাহার নিয়ে কোনো   প্রেমিকা সাথে ,
কলেজের মধ্যেই বন্ধুদের নিয়ে,
বাড়িতে ভালোবাসা নিয়ে বাবার পাশে ,
মায়ের পাশে আবেগ নিয়ে ,
দুষ্টুমি করে বোনদের সাথে ,
ঠাকুমা কে একটু স্ট্যাটাস দিয়ে ,
মনের আনন্দে সেলফি তোলো রে ! 
স্কুটিতে চেপে বা ভালো সাজ পোশাকে ,
বিয়ের বাড়ি বা নিজের ঠাকুর ঘরে ,
নিজের ছেলে কে বুকে জড়িয়ে ,
কাজের ফাঁকে কোনো কিউটি নারী সাথে ,
হাসি মুখে  বা অন্য ভঙ্গিতে তাকে নিয়ে ,
সুন্দর একটা সেলফি তোলো রে !

কবিতার নাম:- বর্ষা ।
কলমে:- অনাদি মুখার্জি ।।

বোঝা যায় না কিছুতেই
হাওয়ায় ভাঁজে ভাঁজে 
জলের কণা মিশে থাকে 
ঘন মেঘ জমানো কাজে !
মস্ত সেই কাজ চলে নিজের খেয়ালে ,
হাজার বাতাস তখন এসে মিশে ,
রঙ করে যায় মেঘ সকলে কালো বা পাটকিলে !
দেখে মনে হয় এক কালো রঙের ব্ল্যাকবোর্ড ,
বিদ্যুতে বিদ্যুতে চমকিয়ে জাগিয়ে তোলে শিহরণ ,
শতাধিক বায়ু শ্রমে ,
এই ভাবে বর্ষা নামে !



কবির পরিচিতি:-  
        অনাদি মুখার্জি জন্ম গ্রহণ করেন ১৯৮১ সালে ১৬ ই জানুয়ারি ,জেলা পুরুলিয়া মুনসেফ ডাঙগা ,পিতার নাম শম্ভুনাথ মুখার্জি ! ছোটবেলা থেকে কবিতা লেখা শুরু হয় স্কুল ম‍্যাগাজিনে ! পরে বিভিন্ন অনলাইন পত্রিকা লেখা বের হয় ! পড়াশোনা চাপে লেখা বন্ধ থাকে ! পড়াশোনা শেষ করে আবার লেখা লেখি শুরু হয় ! প্রথম লেখা প্রকাশিত হয় কিশোলয় পত্রিকা তে ,,গল্পের নাম মনে পড়ে এরপর মরিচীকা তে লেখা বের হয় আনন্দ মেলা তে ,অনেক কবিতা এখন নিয়মিত লেখালেখি করি ! তা ছাড়া ইচ্ছে পূরণ নামে এক সমাজ সেবা কাজ করি ও তার সাথে মেডিক্যাল প্যাকেটিস করি ও লেখা লেখি করি বিভিন্ন পত্রিকা তে !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়