কবিতার নাম:- ষাটের পর। কবির নাম:- রীতা বসু
কবিতার নাম:- ষাটের পর।
কবির নাম:- রীতা বসু
![]() |
কবিতার নাম:- ষাটের পর।
কবির নাম:- রীতা বসু |
বয়স হল ষাট,কর্মজীবন থেকে নিলাম অবসর, লেখা লিখির মধ্যে খুঁজে নিলাম পৃথিবীর খবর। রাতে ঘুম আসেনা কেন,জানিনা কি যে হয়, মা-বাবাকে মনেপড়ে, দুচোখ জলে ভরে যায়। কিসের অভাব তাড়িয়ে বেড়ায় আমাকে, পথ খুঁজে চলি বরাবর। রাত একটা বাজে,তবু বড় রাস্তায় গাড়ি চলে, আমার ক্লান্ত শরীর, চয় শুধু একটু ঘুমাতে, কিন্তু দুচোখ পুরো খুলে আছি শুয়ে, পারবো কি সারা রাত এভাবে কাটাতে? শিক্ষিকা র জীবন শেষ, এখন শুধু ই বাড়ির গৃহ কর্এী। কোথায় হারিয়ে যাবো কবে কখন কোন দূর বর্তী, আপনজনেরা সব একে একে ছেড়ে গেছে, সকলের শেষ টা কি আমি দেখে যাবো তবে, এই লেখা রাতদুপুরে আজ আমার কি কথা ছিল, শূন্য হাহাকার আরহৃদয়ের উজাড় করা বেদনা কি আমার জন্য ই অপেক্ষা করে আছে!

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন