কবিতার নাম:- রক্তাক্ত শৈশব // কবির নাম:- দেবারতি গুহ সামন্ত
কবিতার নাম:- রক্তাক্ত শৈশব
কবির নাম:- দেবারতি গুহ সামন্ত
মাতৃজঠর থেকে সদ্য ভুমিষ্ঠ হওয়া শিশুর
যখন পৃথিবীর সঙ্গে হয় প্রথম সাক্ষাৎকার,
সে জানে না তার জাতি,ধর্ম,বংশপরিচয়,
শুধু তার ধমনীতে,শিরায় শিরায় বয় লাল রক্ত।
ভেদাভেদ তো মানুষ করে,নিজেদের স্বার্থে,
তাতে যদি রক্তাক্ত হয় শৈশব,তো হোক।
একটা শিশুর ভবিষ্যত নিয়ে চলে বেচা কেনা,
তাইতো লেখাপড়া ছেড়ে শিশুরা আজ রাস্তায়।
রক্তদান মহৎ দান,এ কথা জানে সবাই,
আবার সেই মনুষ্যজাতি রক্ত চুষে খায় ছোট্ট অবলা শিশুদের।
সোজা হওয়ার আগেই ভেঙে গুড়িয়ে দেয় তার দুর্বল মেরুদন্ড,
নতুন রক্ত তৈরী হওয়ার আগেই তারা তলিয়ে যায় কালচে রক্তের বিষে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন