রচনা:- বিবেকানন্দের প্রাসঙ্গিকতা// লেখকের নাম:-অভিজিৎ দত্ত
আজকাল যখন পেপার খুলি বেশিরভাগ সময় ভারতবর্ষের খারাপ অবস্থার কথা, রাজনৈতিক নেতাদের পারসপরিক দোষারোপের কথা পড়ি তখন মনে পড়ে সব'ত্যাগী সন্যাসি সবামী বিবেকানন্দের কথা।আজকের দিনে ও তিনি কত প্রাসঙ্গিক।আজকের দিনে নেতারা কাজের চেয়ে প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন তখন মনে পড়ে ভারতের কল্যাণে নিবেদিত আত্মমগ্ন ঐ সন্যাসির কথা।যিনি সত্যিকারের মানুষের মতো বলতে পেরে ছিলেন ,মূখ'ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চনডাল ভারতবাসী আমার ভাই।তিনি বলেছিলেন ভারতের কল্য।ণ ,আমার কল্যাণ।অথচ সবামীজী বিদেশে ভালোভাবে থাকতে পারতেন।তার শিষ্যরা সব'দা তাকে বলতো সবামীজী আপনার কিসের অভাব?আপনি আমাদের এখানে (আমেরিকায়)থাকুন, আমরা আপনাকে দেখবো।সুন্দরী নারী, বিলাস-বৈভব ত্যাগ করে ভারত কল্যাণে মগ্ন সন্যাসি বিবেকানন্দ বললেন, তোমরা যদি আমাকে খুশি করতে চাও ভারতের কল্যাণে আমাকে দান কর।বিদেশীদের সাহায্যে গড়ে তোলেন রামকৃষ্ণ মঠ ও মিশন (১লা মে১৮৯৭)।আর আজ ভারতবর্ষের এত সমপদ (প্রাকৃতিক ও মানব)থাকা সত্ত্বেও ভারতবষ' পিছিয়ে যাচ্ছে কেন?আমাদের নেতাদের সময় এসেছে আত্মমূল্যায়ন করার।যারাই নিজের উন্নতি করতে চান, তাদের ই এটা দরকার।কি জন্য পৃথিবীতে এসেছি আর কি নিয়ে যাব ,এই সত্যের মুখোমুখি আমাদের সবাইকে হতে হয় কিন্তু সময় থাকতে যদি এই সত্যকে আমরা বুঝতে না পারি তবে কী লাভ?আসুন দেশের ভালোর জন্য সকলে উঠে পড়ে লাগি।দেশের,দশের প্রতি ঋণ কিছুটা হলেও শোধ করি।সবাধীনতাসংগামীদের আত্মবলিদান যেন বিফল না হয় ।প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি।
http://porichoymagazine.blogspot.com
খুব ভালো লাগলো।
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুন