কবিতার নাম:- আওয়াজ//কবির নাম:- ধনঞ্জয় পাল

কবিতার নাম:- আওয়াজ
কবির নাম:- ধনঞ্জয় পাল
পৃথিবী এখন উত্তাল এক নিষ্ঠুর প্রতিশোধে
ধ্বংস করেছি সবুজ,তখন একটু বাধে নি বোধে,
সে পৃথিবীর প্রাণবায়ু যখন হয়ে চলে বিলুপ্ত
সে বলেছিল-ওঠো এখন,আর থেকো না সুপ্ত।

সালোকসংশ্লেষে লিপ্ত গাছটির অসহায় সে কান্না,
আজও শুনবো!আগামীকালও!
দহনবেলায় আর না।
প্রাণবায়ু আজ সিলিন্ডারে বন্দী রয়েছে অল্প
অক্সিজেনের সন্ধানে আজ শুরু হয়েছে গল্প।

চতুর্দিকে হাহাকার ওঠে-বাঁচুক মানুষ, বাঁচুক
নীরব গাছের কান্না এবার মানুষ একটু বুঝুক,
গাছ চিরকাল এক কথা বলে-বন্ধুই তো আমরা
বিপদ না বুঝে ধ্বংস আমাদের করছো কেন তোমরা!

ক্রান্তিকালে শপথ আজকে নিতেই হবে এখন,
অনেক হয়েছে আর একটিও হবে না বৃক্ষছেদন,
বিপন্ন এই নীলগ্ৰহ বাঁচাতে করবো বৃক্ষরোপণ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়