শিরোনাম - অমর বিদ্রোহী/কলমে - দেবারতি গুহ সামন্ত
শিরোনাম - অমর বিদ্রোহী
কলমে - দেবারতি গুহ সামন্ত
কি আশ্চর্য মিল তোমার ও কবিগুরুর জন্মদিনে,
তোমার পঁচিশে মে তো কবিগুরুরর পঁচিশে বৈশাখ,
দুজনেই বিখ্যাত কবিতায় ও গানে।
বিদ্রোহী কবি তুমি,হে কাজি নজরুল ইসলাম,
আজ তোমার জন্মদিনে তোমায় শতকোটি প্রণাম।
জন্মেছিলে পঁচিশে মে,বর্ধমান জেলার আসানসোলে,
ইংরেজ শাসনের বিরুদ্ধে দেখিয়েছিলে বিদ্রোহ,কবিতা ও গানের বোলে।
ছিলে তুমি মসজিদের মোয়েজ্জিন,করতে আজানের প্রার্থণা,
লোটের দলে ভিড়ে তুমি শিখলে যাত্রাপালা,সাহিত্য,গানবাজনা।
ভারতীয় সেনায় যোগদান করেছিলে তুমি উনিশশো সতেরোতে,
কোলকাতায় করেছিলে সাংবাদিকের কাজ,জনগন স্মরণ করে তোমায় নজরুল গীতিতে।
চারহাজার গান লিখেছিলে তুমি,সঙ্গে আছে ছোট গল্প ও কবিতা,
মিশিয়েছিলে প্রেম ভালো বাসার স্বাদ,সঙ্গে ছিল স্বাধীনতা ও মানবিকতা।
রুম ঝুম ঝুম করে আজও শোনা যায় শুকনো পাতায় নুপুরের ধ্বনি,
ধুমকেতু ও ভাঙার গানে দিকে দিকে ছড়িয়েছিলে বিদ্রোহী বানী।
ভারতের স্বাধীনতায় অংশগ্রহণ করতে গিয়ে হয়েছিল তোমার জেল,
কারাগারে বন্দী থাকাকালীন লিখেছিলে রাজবন্দীর জবানবন্দী,পরে লিখেছ তুমি অপূর্ব শ্রতিমধুর গজল।
শুধুমাত্র বাংলাতেই নয়,আরবী,ফারসি,সংস্কৃতেও আছে তোমার কর্মের দৃষ্টান্ত,
ছন্দময় লেখা দ্বারা করেছ সর্বসাধারনের ওপর জাদু,শুনলেই মনটা হয় শান্ত।
ইংরেজদের চক্রান্তে মাত্র তেতাল্লিশেই হারিয়েছিলে গলার স্বর ও স্মৃতি,
উনত্রিশে আগাস্ট বাংলাদেশে ঘটেছিল তোমার জীবন অবসান,অমর থাকবে তোমার নজরুল গীতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন