কবিতার নাম:- এ কেমন ছুটি।। কবির নাম:- হরিহর বৈদ্য।।

কবিতার নাম:- এ কেমন ছুটি।।
কবির নাম:- হরিহর বৈদ্য।।
কবির ঠিকানা:-ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা।।
কবিতার নাম:- এ কেমন ছুটি।।
কবির নাম:- হরিহর বৈদ্য।।

দেখেনি কেউ কখনো এমনতর ছুটি,
লকডাউনের বাঁধন যেন যায় না মোটেই টুটি।
কোনভাবে দিন কেটে যায় এমনিতর ছুটি
বসে বসে ঘরের ভিতর সবাই কেবল ধুঁকি।
ছুটিতে আগে মজা করে খেলতো সবাই,
আজ দুয়ারে দেখি কোন বন্ধু যে নাই।
এ ছুটির খেলা কেবল মনে হয় ধরা-কপাটি,
মুখেতে মাক্স পরে তাই সবাই যেন বেঁচে আছি।
তোমারি অসাবধানে কভিড যদি ধরেই ফেলে,
মিছে কেন ভাবছো তুমি ছুটি তোমার চিরতরে!
বুকেতে সাহস নিয়ে তবু চলতে হবে,
সামাজিক দূরত্ব টা বজায়ও রাখতে হবে।
দেখেনি কেউ কখনো এমন ছুটি হয়,
সারাবছর পাঠশালা বন্ধ ঘরেই বসে রয়।
কতদিন রইবে ছুটি থাকুক তবে--
শিক্ষকরা ঘরে বসে মাহিনা তবু পেয়েই যাবে!
শিক্ষার হোকনা যত জলাঞ্জলি,
গদিতে বসে তারা করছে যে আজ গলাগলি।
কারো যে কাজের ছুটি কারখানার সব বন্ধ হল,
ব্যবসাপাতি ঘুরিয়ে সবাই দোকানের ঝাঁপ ফেলে দিল।
এরই মাঝে চিরছুটি হয়ে কত মরেই জড়,
আগে কেউ দেখেনি যে ছুটি হয় এমনত্বর।।

যোগাযোগ করুন আমাদের সাথে;- ৬২৯১২২৭৮৯৭
Email:- porichoy.in@gmail.com 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়