কবিতার নাম - ইচ্ছে ডানা/কবির নাম - গৌতম নায়েক
কবিতার নাম - ইচ্ছে ডানা
কবির নাম - গৌতম নায়েক
কবিতার নাম - ইচ্ছে ডানা
কবির নাম - গৌতম নায়েক
ইচ্ছে মতো ইচ্ছেগুলো
করে আনাগোনা,
বশ না হয়ে শুরু করে
স্বপ্নের জান বোনা।
ইচ্ছে করেই হারিয়ে যায়
তোর বুকের ভাঁজে,
মনে মনেই ঘুরে আসি
সকাল বিকাল সাঁঝে।
ইচ্ছে মতোই ঘ্রাণে নিই
তোর গায়ের গন্ধ,
ইচ্ছেগুলো করে খুশি,
পায় চলার ছন্দ।
কল্পনাতে তোর সাথে যায়
মরু সাগর পাহাড়,
মনের মতো সাজিয়ে নিই
আমাদের সংসার।
ইচ্ছেগুলো তাকিয়ে থাকে
তোরই অপেক্ষায়,
ইচ্ছেগুলো ঘুরে বেড়ায়
তোর পায় পায়।
ইচ্ছেগুলো তোকেই আঁকে
রাতে স্বপন চোখে,
তোর সাথে যায় ভেসে ঐ
মায়াবী জ্যোৎস্নালোকে।
ইচ্ছেগুলো সত্যি না হোক
ভাবতে তো নেই মানা,
ইচ্ছে না হয় তাদের মতো
মেলুক ইচ্ছে ডানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন