কবিতার নাম:- তোমায় মনে পড়ে/কবির নাম:- গৌতম নায়েক
কবিতার নাম:- তোমায় মনে পড়ে
কবির নাম:- গৌতম নায়েক
আজ পঁচিশে ঘরে বসেই
কবিতা করি পাঠ,
'কুমোর পাড়ার গরুর গাড়ি
শুক্রবারের হাট।'
হঠাৎ করেই মনটা আমার
যায় চলে স্কুল বেলা,
যায় পড়ে মনে সারাটা বছর
পড়া পড়া খেলা।
রবি কল্যাণে পঁচিশে শুধু
জমাটি আড়ম্বর,
নৃত্য গান কবিতা নাটকে
সরগরম আসর।
পিপাসার্ত হৃদয়ে আজ
স্কুলের পথ খুঁজি,
ইচ্ছে ডানায় যাই উড়ে সেথা
হাঁটুতে মাথা গুঁজি।
বন্দী দশা লাগে না ভালো
মুক্তি দাও গো মোরে,
জন্মদিনে রবি ঠাকুর গো
তোমায় মনে পড়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন