কবিতার নাম:- আর ডেকো না/ কবির নাম:-সীমা চক্রবর্তী


কবিতার নাম:- আর ডেকো না
 কবির নাম:-সীমা চক্রবর্তী 

কবিতার নাম:- আর ডেকো না
 কবির নাম:-সীমা চক্রবর্তী 

হয়তো আমি থাকবো না আর
তোমাদের জলসায়,
মোম বাতির মতো যাচ্ছি নিভে
পূনর্জন্মের ভরসায়। 

পলাশের লাল রঙ ফিরিয়ে দেবো
চক্রবৃদ্ধি হারে, 
সলতে হীন বাতি টাও একদিন 
ডুবে যাবে আঁধারে। 

জীবন আজ বে-লাগাম অশালীন 
ভেঙে পড়া পংক্তি তে,
কলমও বুঝি ছন্দ চয়নের আবর্তে
থেমে গেছে ক্লান্তিতে। 

কত কুহকিনী আশার বেড়াজাল 
জীবনের চারপাশে, 
আমি আজও রয়ে গেছি অতীতের 
সাজানো এক সন্ত্রাসে।

যত ছন্দ জমেছে মনের চিলেকোঠায়
জানি সব বেরঙিন,
যোগ বিয়োগের জটিল মাপকাঠিতে 
হয়ে গেছে মূল্যহীন। 

অবিরাম অভিমান নিয়ে বেঁচে থাকা 
জীবনের পথে শক্ত,
অন্তরে জ্বলে বোহেমিয়ান আগুন
দু'চোখ ভরে রক্ত।

আর ডেকো না আমাকে তোমাদের 
রঙিন ছন্দের আসরে,
চির স্তব্ধতার নির্বাসনে গিয়েছি 
মরার আগেই মরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়