কবিতা :- আমার আমি / কবি :- কালাকার
কবিতা :- আমার আমি
কবি :- কালাকার
আমার যুদ্ধ এখন আমার
নিজের সঙ্গেই
আমার ছায়াসঙ্গীর সাথে
আমার আমিত্বের সাথে
আমার বিবেক আমাকে প্রতি
মুহূর্তে করে দংশন!
আমি কে ?আমি কোথা থেকে এলাম?
কেনই এলাম? আমি মৃত্যুর পরে
কোথায় যাব?আমার উদ্দেশ্য কি?
আমি আমার উদ্দেশ্যে কতটা সফল?
প্রতিনিয়ত যুদ্ধ করি তাই
আমার আমিটার সঙ্গে অবিরত!
ও উত্তর কোনো দেয়নি তা নয়!
তা কখনো অস্পষ্ট! কখনো তা
আমার আমিকে প্রশ্নের মুখে দাঁড় করায়! কখনো এড়িয়ে যাওয়ার ভান!
সব প্রশ্নের কি কোন নিশ্চিত উত্তর থাকে!
এক বিপন্ন বিস্ময় আমাকে গ্রাস করে
যখন আমার আমি আমাকে জানতে চায়! আমি কি চাই! আমার চাওয়া ও পাওয়ার মধ্যে দূরত্ব কত? আমি সেই সমস্যা সমাধানে কতটা উদ্যোগী!
হঠাৎ শুরু ঝমাঝম বৃষ্টি
জানলা দিয়ে অঝোরে বৃষ্টির ছাট
দেখলাম আমি চাপা পড়ে
আমিত্বের পাহাড়ের স্তুপে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন