কবিতা:- গুড ফ্রাইডেতে /কবি:- কালাকার
কবিতা:- গুড ফ্রাইডেতে
কবিতা:- গুড ফ্রাইডেতে
কবি:- কালাকার
হে যীশু খ্রীষ্ট
তুমি কি বড়ই ব্যস্ত,
আজ-এ শুভ শুক্রবারে!
পাপে পূর্ণ এ ভুবন,
তাই এসো হে ফিরে,
কলুষমুক্ত করতে এ বিশ্ব
শান্তির সেই ললিত বাণী
সিঞ্চন সবা কারে!
পাপ দেখে মানুষ আজ
নাকরে আদৌ ভয়,
সবাই যখন একই নৌকায়
তাই-তার ধ্বজা দুর্জয়!
সত্যকে তুমি পাঠিয়ো একদিন
যদি যায়সে ফিরে,
অসত্য আর নানা নোংরামীতে
জগত আজ পূর্ণরে!
সত্যের সহিত অসত্যের দ্বন্দ্বে
অসত্যের পাল্লা ভারী,
ডুকরে কাঁদে সত্যের বাণী
যত-দোষ যেন তারই!
দুষ্টের দমন শিষ্টের পালনে
জানি তোমার আবির্ভাব,
এখনো কেন চুপ তবে
অসহ্য দুষ্টের তান্ডব!
কান পেতে রই তাই
এসো হে সুজন
অসত্যে ভরা এই দেশে,
মিথ্যার বেসাতি নাশিতে
জগতকেই ভালোবেসে!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন