কবিতা:- মৃত্যু যেদিন কাছে এসে/কবিতা:- আমি তো তোমার অঙ্গীকারে/কবি:- মনোজ কুমার রায়

কবিতা:- মৃত্যু যেদিন কাছে এসে।
কবি:- মনোজ কুমার রায়।
জীবন চলেছে নিয়ম ধারায় মৃত্যুর পদধ্বনি কে শুনিতে চায়?
মৃত্যু হঠাৎ হানা দিয়ে  বলে,"তোমার যাওয়ার সময় এসেছে,নাও বিদায়।"

মায়ার বাঁধনে আচ্ছন্ন জগৎ কি করে তা করি পরিহার?
এই তুচ্ছ জীবনের অসীম আনন্দের পরম প্রাপ্তি, সৃষ্টির অতুলনীয় উপহার।
ভুলে যেতে হয় জীবনের চরম সংঘাত
ছুটে চলি প্রতিনিয়ত পেতে স্বর্গের দুয়ার।
সীমিত তৃপ্তির বাঁধন ছাড়া হয়ে স্বপ্নের- সোপান বেয়ে পাড়ি দিতে চাই বারবার।

অফুরান প্রত্যাশায় অবশিষ্ট সবকিছু পড়ে থেকে জড়তার মাঝে।
হারানো স্মৃতি মন্থনে  বিলাপের সুর শুনে প্রকৃতির ক্রন্দনে, চিত্তে ব্যাকুলতা সাজে।
শুধু উপলব্ধি বেঁচে থাকার পথে আলো জুড়ায় সাথে মুক্তির পথে অশ্রু ঝরায়।
নির্মম নিষ্ঠুর উচ্ছাস, চারদিকে দীন উপহাস, লীন হয়ে গেছে মুক্ত ধারায়।

মনে বড্ড ভয় হয়, সেটা আর কিছু নয়
শুধু ছেড়ে যেতে হয়।
সময়ের আবদার নিয়মের আধার বিচলিত মনে, ক্ষণে ক্ষণে শিহরিত মৃত্যুর ভয়।
বলছে সবাই আমরাই সব, মৃত্যু বলে আমি নীরব,কেউ পারবে না করতে জয়?
জন্মের আধারে মৃত্যু দুয়ারে এপিঠ ওপিঠ হয়ে আবহে ঘুরছে সর্বনাশা ভয়।
____________________________________________________

কবিতা:- আমি তো তোমার অঙ্গীকারে
কবি:- মনোজ কুমার রায়

আমি তো আমার অঙ্গিকারে বেঁধে রেখেছি 
অক্ষরে অক্ষরে 
যারা প্রতিবাদের সুর বুনে তাদের জীবনে
মরিচার মত রং ধরে । 
দাপিয়ে বেড়াবে যাদের দল 
অন্যে কবে না কথা 
বজ্র কঠিন শাসনে 
সেটাই হবে কিনা স্বাভাবিকতা। 
গুলির জন্য সমস্ত রাত 
সমস্ত দিন খোলা 
বজ্র কঠিন সাম্রাজ্যে এটাই কি হবে
শান্তি শৃঙ্খলা । 
যে মরে মরুক, অথবা জীবন 
কেটে যাক শোক করে— 
আমি আজ জয়ী, সবার জীবনে এসেছে তিরস্কার 
 নরক যন্ত্রণা ভবঘুরে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়