কবিতা:- ধ্বনিত হবে না শঙ্খ কবি:- গৌতম নায়েক
কবিতা:- ধ্বনিত হবে না
শঙ্খ
কবি:- গৌতম নায়েক
মুক্ত কন্ঠে উঠেছিলে বেজে
সাহিত্য প্রাঙ্গণে,
বাংলা মাকে বসিয়ে গেলে
মর্যাদার আসনে।
প্রতিবাদী তব তীক্ষ্ণ কলম
এঁকেছে সমাজ চিত্র,
অক্ষর বন্ধনে আমজনতাকে
করেছো তুমি মিত্র।
শঙ্খ আর মুখরিত হবে না
উঠবে না তাতে ধ্বনি,
স্বার্থের দরিয়া পাড়ি দিয়ে
পৌঁছেছেন দেবভূমি।
যেতে কি কেউ দিতে চায়
তবু যেতে হয় একদিন,
যেখানেই থাকো সুখে থেকো,
প্রণাম জানাই এ হীন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন