কবিতা:- কত স্বপ্ন দেখি /কলমে : বনবিহারী কুমার

কত স্বপ্ন দেখি 
কলমে : বনবিহারী কুমার 

কত স্বপ্ন দেখি 
তোমাকে নিয়ে ভেবে ভেবে কত স্বপ্ন দেখি ,
কত সুখ আসে অন্তরে মনে কত গীতিকা লেখি ।।
       তোমাকে নিয়ে ভেবে ভেবে .....
কত ইন্দ্রধনুর রঙে রাঙায়ে 
রাখি এ হৃদয় অবিরত জাগায়ে 
শুধু স্মৃতির পুটুলি খুলে খুলে 
       আমারি আনন্দ দেখি ।
তোমাকে নিয়ে ভেবে ভেবে ...
কত যোয়ারী প্রণয় ফিরে ফিরে 
আঘাত করিছে মোর প্রাণের তীরে ,
হারানো সে সুরগুলি গুঞ্জন তোলে মন খুলি ।
কত নির্জন ক্ষণ করে আসা যাওয়া 
কত হাসি কান্নায় চাওয়া পাওয়া ,
সব যেন সেদিনের খেলা  রঙ মাখামাখি 
তোমাকে নিয়ে ভেবে ভেবে .….

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়