কবিতা:- অপরাজিত/ কবি:- শান্তি দাস

কবিতা:- অপরাজিত
কবি:- শান্তি দাস


জীবনটাই তো সংগ্রাম ভালোবাসার মাঝে, 
জয় পরাজয় ভেবে কি আমাদের ভালোবাসা জাগে। 
সুখ দুঃখের মাঝে আমরা খুঁজে পাই জীবন, 
তাই নিয়ে বেঁচে আছি ভালোবাসার বন্ধন। 

আমরা কত স্বপ্ন দেখি তার মাঝে  চেষ্টা করি আপ্রাণ 
স্বপ্ন পুরনের আশার জীবন পথের সংগ্রাম। 
বাঁচার জন্য করি সংগ্রাম মনে জাগে অনেক কিছু করার, 
মানব জাতির সব আশা নিয়েই তো এই সংসার। 

চাওয়া পাওয়া উদ্বেগ মনের দুর্বলতা বেড়ে চলে, 
পেয়ে গেলে জয় আর না পেলেই পরাজয়। 
জীভন মানেই উত্থান, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই পরাজিত, 
তাই বলে থামলে হবে না জীবন পথে চলতে হবে। 

ভালোবাসার বন্ধনে একে অপরের সাথে থাকবো, 
মনে জাগ্রত করতে হবে আমরা জয়ের পথে চলবো। 
জীবনে সংগ্রাম করে জয় পরাজয় স্বীকার করবো , 
আমরা অপরাজিত এই মেনেই জীবন গড়বো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়