কবিতা:- সকালে তাকিয়ে /কবি:- আসরাফ আলী সেখ


কবিতা:- সকালে তাকিয়ে
কবি:- আসরাফ আলী সেখ


আর কতটা হাটলে দেখা পাবো তোমার

কটা সূর্য ওঠলে তোমার সকাল হবে

আমার সকাল দুপুর 
গড়িয়ে বিকালে 

সেই কবে থেকে খুঁজছি তন্ন তন্ন করে

পলকে পলকে বিলিদিয়ে তবে সাঁঝের বাতি হাতে দাঁড়িয়ে কি তুমি !

কত সোনার সকাল হারালাম তোমার দিকে চেয়ে চেয়ে

টগবগে টনটনে দুপুর
খসে খসে পড়ল
বিকেলের গায়ে 

পাখির ডাক আর ঘুম
ভাঙায় না 
মেঘ হলে আর জল পড়ে না 
বসন্ত এসেছে তবে
আমার বসন্ত ও ঐ
দেখো আতর গোলাপ 
জল 
কারা যেন চন্দন ফোঁটা বানাই আর সাদা বসন্ত মালা 
আমি কিন্তু এখন ও
সকালের দিকে তাকিয়ে !!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়