কবিতা:- শ্রদ্ধাঞ্জলি কবি:- আসরাফ আলী সেখ
কবিতা:- শ্রদ্ধাঞ্জলি
কবি:- আসরাফ আলী সেখ
মাটির শঙ্খ বাজিয়ে তুমি মাটির দেহ ছেড়ে পাড়ি দিলে শব্দহীন অচীন পুরে
সংযোগ আঁধারে ভরি আলোক কলম খানি বাজিবে নিশ্চয় শব্দের বাণী নিয়ে যা দিয়েছো মুনি
দগদগে রৌদ্রের গন্ধে শুকিয়ে এলো কলমের কালি
শেষ ফঁুতে শঙ্খ আজ ভরলো আকাশ বাতাস চুমি
সাঁঝের প্রদীপ জ্বাললো তারা নিভলো শঙ্খের ধ্বনি
এলো বৈশাখী ঝড় শঙ্খ নিতে হাতে
আম্র মুকুল ডালে আজ পেঁচার আহ্বান যে সন্ধ্যা মনির পাশে দেখো তুলসী পাতার
ছায়া যে ঐ দেখো ঐ দেখো বাজছে শঙ্খ সাঁঝের ঘোরে বধূর হাতে আজানের ধ্বনির পাশে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন