শিরোনাম:- প্রকৃতির তান্ডবে /কলমে :- শান্তি দাস
শিরোনাম:- প্রকৃতির তান্ডবে
মেঘে মেঘে ঘর্ষণে বিদ্যুৎ চমকায় চারিদিকে,
ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় আকাশ কালো করে,
প্রকৃতির কি খেলা হাহাকার চারিদিকে,
কাঁপছে আকাশ, কাঁপছে গাছপালা প্রকৃতি তোলপাড়ে।
কালবৈশাখীর তান্ডবে সব ভেঙে চুরমার,
পাখিদের বাসা ভেঙে গেছে উড়ছে আকাশে।
ভেঙে গেছে গাছপালা নিয়েছে ঘরের ছাদ কেড়ে,
আকাশ কেঁপে ঝড় উঠেছে সবাই আছে আতঙ্কে।
কত লোকের প্রাণ কেড়েছে, এই কালবৈশাখীর ঝড়ে,
রাস্তায় পড়ে আছে বিদ্যুৎ খুঁটি কারো ভাঙা ঘর।
ঘর ছাড়া লোকের থাকা খাবার সংস্থান ত্রাণ শিবিরে,
কালবৈশাখীর ঝড়ে কেড়ে নিল প্রাণ কেড়ে নিল বাড়িঘর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন