কবিতা:- আর একটু করতে সবুর/ কবি:- কালাকার
কবিতা:- আর একটু করতে সবুর
কবি:- কালাকার
যদি আর একটু করতে সবুর
আমি পেয়ে যেতাম চাকরিটা,
তোমার বাবাকে জবাব সোজাসাপ্টা!
হত না জীবন বেদনা বিধুর!
যদি আর একটু করতে সবুর
তোমার বাবাই তোমাকে তুলে
দিত মান অভিমান ভুলে,
দুজনার স্বপ্ন সত্যিতে মধুর!
যদি আর একটু করতে সবুর
স্বপ্নটা হয়ে যেত সত্যি,
মনে পেতে অনাবিল ফুর্তি!
খুশির বৃষ্টিতে টাপুর টুপুর!
যদি আর একটু করতে সবুর
জীবন পেতো সেই ভালোবাসা,
যা ছিল তোমার আমার আশা!
মেঘ সরে ঝলমল রোদে ভরপুর!
যদি আর একটু করতে সবুর
জীবন নদী মিলত মোহনায়,
আফসোসে হতো না হায় হায়!
জীবন-ছন্দে কাটত সকাল দুপুর!
যদি আর একটু করতে সবুর
পাল্টে যেত জীবনের জলছবিটা,
আগলে তোমায় যত ঝড় ঝাপটা!
আকাশ-বুকে মেঘ বালিকা স্বপ্নে-মেদুর!
-----------------//------------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন