কবিতা :- বীর বিবেকানন্দ /কবি:- সঞ্জয় কুুমার শীল।

কবিতা :- বীর বিবেকানন্দ ।
কবি:- সঞ্জয় কুুমার শীল।

হে বীর, "লহ প্রনাম।
তোমার আশিষে আজ মোরা ধন্য হলাম।
তুমি মানব নও,
তুমিতো মহামানব।
স্বদেশের জন্য লড়েছ তুমি,
তোমার ছোঁয়ায় সাধু হয়েছে কত দানব।
তুমি বিবেক ,তুমি স্বামী, তুমি নন্দ, 
তুমি ভারত,তুমিই আনন্দ।
তোমার ভালোবাসা তোমার ত্যাগ,
কভূ ভুলবেনা ভারতবাসী,
তুমি করেছো বিশ্বজয়,শিকাগোয় আসি।
তুমি চির যুবক, তুমি চির উন্নত শির,
তুমি জাতির মেরুদন্ড,তুমিই আসল বীর।
তুমি আসমুদ্রহিমাচল নগ্ল পায়ে করেছো বিশ্বজয়,
তোমার হুঙ্কারে সেদিন শ্বেতাঙ্গরা পেয়েছিল ভয়।*
তুমি যুবকদের গর্ব, তুমি যুবকদের শক্তি,
তুমি মানবজাতির পথপ্রদর্শক, তোমার নামেই মুক্তি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়