কবিতা:- বন্ধু বিচ্ছেদ /কবি:- শান্তি দাস।
শিরোনাম_বন্ধু বিচ্ছেদ
কলমে--শান্তি দাস
দুঃখের দিনে বন্ধু তুমি,হৃদয়েতোমার ছবি।
প্রতিক্ষণ ভাবি তোমায়,তুলি দিয়ে আঁকি।
ভুলে যদি গেলে তুমি,শপথের গাঁথা কথা,
নেই মোর কোন অভিযোগ,হৃদয়ে রেখেছি ব্যথা।
মোর বিরহের ব্যাথাটুকু হৃদয়ে,তোমাকে রাখিব হেথা।
আপনাকে রাখিব বিস্তৃত করিয়া,মমত্ব হৃদয় গাঁথা।
,যত দুঃখ কষ্ট পাই,রাখিব নীরবে ভাব জগতের মাঝে,
যদি একটুকু ভালোবাসা থাকে বন্ধুত্ব রাখিব সময়ের সাজে।
এই ভালোবাসা যত্নে রাখবো চিরতরে অমর করে।
কোন দিন হারিয়ে যাবো না,এ বুকে রাখিব ধরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন