গান:- জানি জানি জানি /লিখেছেন :- আসরাফ আলী সেখ

 গান:- জানি জানি জানি

লিখেছেন :- আসরাফ আলী সেখ


জানি জানি জানি

তুমি আসবে 

কাটবে কাটবে 

এই ঘনঘটা চারিদিকে


সরবে সরবে

এই কুয়াশা সরবে

জানি আমি জানি

তুমি ‌আসবে,


ফুল ফুটবে 

পাঁপড়ি মেলবে

সুগন্ধি ছড়াবে তুমি

আসবে তুমি আসবে


ওরা খেলবে 

প্রেম করবে গান গাইবে সুর তুলবে সুরে সুরে,


আমি জানি আমি

তুমি ‌আসবে বাতাস বয়বে মাঠে মাঠে

ফসল ফলবে মাঝি  গাইবে গান গাইবে নদীর বুকে,

রামধনু রঙ ছড়াবে 

নীলের আঁচলে,

সবাই বলবে তোমার কথা বলবে,

ইতিহাস ও লেখা হবে

তুমি ‌আসবে তুমি আসবে,

আমি জানি তুমি আসবে 

জানি জানি জানি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়