প্রেমের গান
কবিতা:- প্রেমের গান
কবি:- পীযূষ কান্তি সরকার
তোমায় আমি বাঁধবো জেনো
সুরের শিকল দিয়ে --
সাগর পাড়ি দেবো আমি
তোমায় বুকে নিয়ে।
তুমি আমার সেই তুমি যে
লক্ষ আলেয়া --
তোমায় খুঁজে বেড়াই বেয়ে
গানের এ- খেয়া।
এসো আমার এই জীবনে
দাও মন রাঙিয়ে।
সাগর পাড়ি দেবো.....।
চাকরির অভাব, খাদ্যের অভাব
দুঃখের অভাব নাই --
দুঃখ কে জয় করতে এসো
আনন্দের গান গাই।
চলো এবার খুঁজি তাকে
নতুন দেশে গিয়ে।
সাগর পাড়ি দেবো আমি।
--------
তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২১
পীযূষ কান্তি সরকার
আচার্য পল্লী রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্র পুর কলকাতা - 700103
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন