শিরোনাম-খেলাঘর-কলমে~~শান্তি দাস
শিরোনাম-খেলাঘর
কলমে~~ শান্তি দাস
তারিখ--০২/০২/২০২১ইং
এই পৃথিবীর বুকে জন্মিলে মরিতে হয়,
তবুও ভাঙ্গা গড়ার খেলা নিয়ে নেই কোন ভয়।
ধ্বংসের মধ্যেই নিহিত আছে সৃষ্টির বীজ ,
ধ্বংস হলেই তো সৃষ্টির জন্য প্রস্তুত নিজ নিজ।
এই ভাঙা গড়ার খেলাঘরে আছে সুন্দরের সৃষ্টি,
সংসার জীবনে কত না নতুনত্বের জড়ানো কৃষ্টি
পৃথিবীতে চলছে আবর্তন চক্রের মাধ্যমে,
সৃষ্টি কর্তার সৃষ্টি আছি আমরা আছি তার সান্নিধ্যে।
সৃষ্টি তো চিরস্থায়ী নয় ভাঙ্গা গড়ার খেলা,
একদিকে সৃষ্টি একদিকে ধ্বংস এটাই প্রকৃতির লীলা।
ধ্বংস আছে তাই তো নতুনের সৃষ্টি হয়,
একদিকে মৃত্যু অন্যদিকে জন্ম তাতে ক্ষয় নয়।
মানব জাতির এই রঙ্গমঞ্চের খেলা যুগযুগান্তর,
তাই তো এই ভাঙ্গা আর গড়া চলছে অন্তর অন্তর।
জীবন পরিচালিত পথে কত ঝড়ঝঞ্জা আসে,
বিপর্যয় মোকাবিলা করতে একে অপরের পাশে।
মানব জাতি শ্রেষ্ঠ জীব পুরাতন বিদায়ে নতুনের আহবানে,
তাই পৃথিবীর ঘুর্নাবর্তে নিত্য নুতুনের জাগরনে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন