বেলা পড়ে এলো | পরমেশ্বর গাইন

বড় কবিতা......

"বেলা পড়ে এলো"

পরমেশ্বর গাইন

পরমেশ্বর গাইন

বনগাঁ উত্তর 24 পরগণা


আমরা এখন সুড়ঙ্গ পথে.....
চোখ খোলা আলোহীনে যাত্রী
নীচের দিকে পা, উৎসাহে আবেগে
খুটখাট আলাপনের প্রতিধ্বনি
নিছক প্রেম আলাপের মতো অস্ফূটে
যাত্রীর কল্পিত ছায়ার আগে।
সব বাতি স্তম্ভে নীতি জ্ঞান 
আলো দাতার অন্তরে মরে গেছে
ন‍্যায় প্রভুর ভিন্ন সংযমে
বরাদ্দ শুধু সঙ্গত সুড়ঙ্গ পথে
জীবন পর্বের সায়হ্নে সূর্য‍্য দেখা
তীর বেঁধা কাতর মরমে।
কত কথায়, প্রতিশ্রুতির কলরবে
রাত হয়েছিল ভোর
রাঙা আলোয় হেসে ছিল খোকা
বোধহয় সত‍্যতার বিভৎস‍্য গন্ধে
আলো পেলো যারা আলোর মাঝে
একান্ত নির্জনে সঙ্গ হারায় 
নিশাচরের নিঃশ্বাস নিয়েছে কাঁধে।
এখন সুড়ঙ্গ পথে আঁধার সমাধি
আপন হীনে শেষ মেরুতে  
আলিঙ্গনে আলোক বিন্দুরা
বিদায় সম্ভাষণের ধূপ দীপে বসেছে
শুভেচ্ছা আর সহনুভুতি বিলাতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

১৬ মে ২০২২

এক মুঠো পয়সা | প্রত্যুষ কুমার বন্দ্যোপাধ্যায়